শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ের দিন যে কাণ্ড ঘটিয়েছিলেন জাহ্নবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

বলিউডে সবচেয়ে আলোচিত বিয়েগুলোর মধ্যে ঐশ্বরিয়া-অভিষেকের সাতপাকে বাঁধার ঘটনা মনে থাকবে বহুদিন। বলিউড শাহেন শাহর ছেলের বিয়ে বলে কথা! পাত্রীও নম্বর ওয়ান নায়িকা ও মিস ইউনিভার্স।

১৫ বছর আগে ২০০৭ সালের ২০ এপ্রিল চাঁদেরহাট বসেছিল বচ্চন পরিবারে। বলিউড-টালিউডের নামিদামি তারকারা এ বিয়েতে উপস্থিত ছিলেন।
আবার এ বিয়েতে বিপত্তিও ঘটে গেছে। বিয়ের দিন বচ্চন পরিবারের বাড়ির বাইরে হুলস্থুল পড়ে যায়। জাহ্নবি কাপুর নামে মুম্বাইয়ের এক মডেল ও নৃত্যশিল্পী ঐশ্বরিয়ার বিরুদ্ধে ‘স্বামী’ চুরির অভিযোগ আনে সেদিন। জাহ্নবি জানান, অভিষেক এবং ঐশ্বর্যর বিয়ে নিয়ে তিনি একেবারেই খুশি নন। তিনি আরও দাবি করেন, অভিষেক তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন।

বচ্চন পরিবারের বিলাসবহুল আবাসন ‘প্রতীক্ষা’র বাইরে সেদিন জাহ্নবি সাংবাদিকদের জানান, তিনি এবং অভিষেক দুই বছর ধরে একে অপরের সঙ্গে মেলামেশা করেছেন। ২০০৬ সালে অভিষেক তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তিনি আরও জানান, অভিষেক অভিনীত একটি সিনেমায় তিনি নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছিলেন। সেখান থেকেই তার অভিষেকের সঙ্গে পরিচয়।

হবু স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ার পর ঐশ্বরিয়ার মাথা খারাপই হয়ে যাওয়ার কথা। তবে শান্ত ছিলেন বিশ্ব সুন্দরী।

জাহ্নবি শুধু এতেই ক্ষান্ত হননি। সাংবাদিকদের সামনে হাত কেটে আত্মহত্যারও চেষ্টা করেন জাহ্নবি। জুহু থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে পুলিশ তাকেই গ্রেফতার করে। জনসমক্ষে আত্মহত্যার চেষ্টা করার জন্য তাকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে শাস্তিস্বরূপ ১০ হাজার টাকার জরিমানা চেয়ে তাকে মুক্তি দেওয়া হয়।

জাহ্নবি অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেও কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি। তার দাবি ছিল, সত্যিকারের ভালোবাসায় প্রমাণের দরকার হয় না।

ঐশ্বর্যের সাবেক প্রেমিক সালমানের কারণে অভি-অ্যাশের বিয়ে নিয়ে আগে থেকে বিতর্ক তো ছিলই। তবে জাহ্নবিকাণ্ড বিতর্কে সেদিন নতুনমাত্রা যোগ করেছিল।

তবে এ বিষয়ে বচ্চন পরিবার কোনো মন্তব্য করেনি আজও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD