শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৯০ জন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, রোববার ২৪ ঘণ্টায় ৭৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ১২৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৭৩১ জন এবং মারা গেছেন ১৩৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭৬৪ জন এবং মারা গেছেন ৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ১২ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৩৭ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ১০ জন।

একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৩২ জন। তাইওয়ানে মারা গেছেন ৩৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৬৯ জন। রাশিয়ায় মারা গেছেন ১০১ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭৫১ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ৩৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৭১ লাখ ৬০ হাজার ৯৭৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩০ হাজার ৬৭২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD