সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

কলেজ শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

কিশোরগঞ্জে আবির হাসান রাহাত ( ২২) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা শহরের উকিলপাড়ার অটোরিকশাস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

রাহাত কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহের নান্দাইলের রাজগাতি ইউনিয়নের আটপাড়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত খুনির নাম জুবায়ের হাসান (২৬)। তিনি সম্পর্কে নিহতের চাচাতো ভাই। জুবায়েরের বাড়িও একই এলাকায়। তার বাবার নাম শহীদুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের উকিল পাড়ার একটি ভাড়া বাসায় থাকেন জুবায়েরের বড়বোন আরিফা সুলতানা। তার শিশুসন্তান ফুয়াদকে প্রাইভেট পড়াতেন রাহাত। বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়াতে আসেন তিনি। এ সময় হঠাৎ জোবায়ের এসে রাহাতের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে রাহাতের ওপর হামলা চালায় এবং ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান জুবায়ের ।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, হত্যাকাণ্ডের পর জোবায়ের পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD