বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মিরাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছেন মো. মাহিদুল হোসাইন খান মিরাজ (১৬) নামের এক পরীক্ষার্থী।

মো. মাহিদুল আখাউড়া পৌরসভার দেবগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. মোতাহের হোসেন খানের (৫২) ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিরাজের বাবা। তিনি আখাউড়া পৌর শহরের কলেজ পাড়ায় অবস্থিত গ্রিনভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এদিকে ছেলের এসএসসি পরীক্ষা থাকায় তার বাবার লাশ বাড়িতে রেখেই গণিত পরীক্ষায় অংশ নিয়েছিল ছেলে।

মিরাজের মামা মো. আরিফুল ইসলাম জানান, আমার ভাগিনাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের সরকারি মডেল গার্লস হাইস্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য নিয়ে গিয়েছিলাম।

পরীক্ষার হলের কক্ষ পরিদর্শক মো. অলি আহমদে জানান, আমার কক্ষে মিরাজ পরীক্ষা দিয়েছে। একজন পরীক্ষার্থী তার বাবার লাশ বাড়িতে রেখে গণিতের মতো একটি কঠিন পরীক্ষা দিয়েছে। মাঝেমধ্যে দেখেছি মিরাজের চোখ দিয়ে পানি ঝরেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD