মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় লাইভ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের জানাজা বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে। সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত শেষ না হওয়ায় বাদ জুমার পরিবর্তে বিকাল পাঁচটায় জানাজা অনুষ্ঠিত হবে। আশা করি চারটা-সাড়ে চারটার মধ্যে আমরা শাওনের মরদেহ পাব।