সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

চেয়ারম্যানের মারধরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারধরে আহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন (২০) মারা গেছেন। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত জামিউল আলিম জীবন নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জামিউল আলিম জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের নানা অনিয়ম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলিম জীবন। বিষয়টি কেন্দ্র করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুর আমতলী বাজারে জীবনকে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পেটান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তার দুই ভাই ও তাদের সহযোগী আরও ৪-৫ জন। এ সময় বাধা দেওয়ায় জীবনের বাবা ফরহাদ হোসেনকেও পেটানো হয়।

পরে আহত অবস্থায় জীবন ও তার বাবাকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়। পরদিন জীবনের বাবা ফরহাদ হোসেনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। জীবনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এ ঘটনায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তার বড় ভাই ফয়সাল শাহ ফটিক ও অপর ভাই আলিম আল রাজি শাহের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন। পরে আসাদের ভাই আলিম আল রাজিকে রাতে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন উপজেলা চেয়ারম্যান আসাদ।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মামলার প্রধান অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ তার অপর ভাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD