সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

নিজ বাসায় আওয়ামী লীগ নেতাকে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

চাঁদপুর শহরে বাসায় প্রবেশ করে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় শহরের নতুনবাজার এলাকার বাসায় আওয়ামী লীগের চাঁদপুর জেলা কমিটির সদস্য মো. রফিক উল্লাহ কোম্পানিকে দুর্বৃত্তরা হত্যা করে বলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান।

রফিক উল্লাহ শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি ছিলেন। অকৃতদার এই মানুষটি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকতেন।

রফিক উল্লাহকে দেখাশোনার দায়িত্বে থাকা মিরাজ সাংবাদিকদের বলেন, মাগরিবের নামাজের সময় আমি বাইরে ছিলাম। ওই সময় মামা খাটে শুয়ে ছিলেন। কিছুক্ষণ পর বাসায় এসে দেখি মামা নিচে পড়ে রয়েছেন।

আমি কিছু বুঝতে না পেরে ডাক চিৎকার শুরু করি। তখন ঘরে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। যারা মামাকে হত্যা করেছে তারা প্রায় সময়ই তার কাছে আসতেন। আমি শুধু তাদের চেহারা চিনি কিন্তু নাম জানি না।”

গুরুতর অবস্থায় রফিক উল্লাহকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাগর মজুমদার বলেন, “রফিক উল্লাহ হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাত পাওয়ায় তার দ্রুত মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, “হত্যাকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত হতে পারে কিংবা কোনো ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করি, জড়িতদের দ্রুত আটক করতে সক্ষম হবো।

এদিকে রফিক উল্লাহর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

ভিন্নবার্তা/এমএসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD