সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

মানবপাচারের দায়ে গ্রেফতার ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

মানবপাচারের অভিযোগে সংঘবদ্ধ এক চক্রের অন্যতম হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়।

রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম এবং রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD