বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ, নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণে মো. ইলিয়াস (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও তিন জন।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বউবাজার বেড়িবাঁধ এলাকায় ‘মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট’ নামের কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ হয়।

দগ্ধ তিন শ্রমিক হলেন, হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

দগ্ধ শ্রমিকদের সহকর্মী মোহাম্মদ সালাম মিয়া বলেন, মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে মালামাল লোড-আনলোডের সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। দগ্ধ হন আরও তিন জন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, হতাহতদের সবার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাজারীবাগ এলাকা থেকে দগ্ধ হয়ে তিন জন এসেছেন। তিন জনের অবস্থায় আশঙ্কাজনক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD