বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পঞ্চগড়ে নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৬৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায়।

দীপঙ্কর রায় বলেন, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এর আগে গত রবিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়ায় ডুবে যায় নৌকাটি। শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে নদীর এপার থেকে সনাতন ধর্মের লোকজন দেবীগঞ্জ উপজেলার বোদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

মাঝনদীতে গিয়ে নৌকা ডুবু ডুবু অবস্থা দেখে মাঝি আবার ফিরে আসার চেষ্টা করেন। এর মধ্যেই উল্টে যায় নৌকাটি। এতে কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে ডুবে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD