শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ১৪.০৭ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ এবং গত রোববার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৩০ জন ঢাকা বিভাগের, ১৯ জন ময়মনসিংহ বিভাগের, ৩৮ জন চট্টগ্রাম বিভাগের, ২৪ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২০ জন খুলনা বিভাগের, ১৪ জন বরিশাল বিভাগের ও ১৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৪২৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD