বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিমানের ইঞ্জিনে ঢুকে পড়ল পাখি, ফ্লাইট ছাড়তে ৯ ঘণ্টা দেরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বিমানের ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে পড়ায় ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের জন্য যাত্রীরা ৯ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেছেন।

ক্ষুব্ধ যাত্রীরা বলছেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তারা ফ্লাইট ছাড়ার অপেক্ষায় আছেন।

সেখানে অপেক্ষারত যাত্রীরা বলছেন, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিট। তাদের টিকিটেও ফ্লাইট ছাড়ার এই সময় উল্লেখ আছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট। আজ সকাল ১০টা পর্যন্ত ফ্লাইটটি ছাড়েনি।

সৌদিগামী যাত্রী আজিম উদ্দিন বলেন, তাদের বিজি ০৩৩৯ ফ্লাইটটির যাত্রা শুরুর কথা ছিল বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে। টিকিটেও তাই লেখা আছে। পরে জানানো হয় ফ্লাইট রাত ২টা ৩০ মিনিটে ছাড়বে। এরপর আবার সকাল ৬টা ১৫ মিনিটে ফ্লাইট ছাড়বে বলে জানানো হয়। সে সময়ও ফ্লাইট ছাড়েনি। এমনকি সকাল ১০টায়ও ফ্লাইট ছাড়েনি।

মো. আবদুল কাদের নামের আরেক যাত্রী বলেন, সর্বশেষ মৌখিকভাবে তাদের বলা হয়েছে, ফ্লাইট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ছাড়তে পারে। বিমান কর্তৃপক্ষ তাদের সকালের খাবারের প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। বিমানটি মেরামতের কাজ চলছে।

তিনি বলেন, ফ্লাইটে যাত্রীসংখ্যা ৩৭৫ এবং এটি আজ সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল। তবে যাত্রীরা বলছেন, তাদের টিকিটে একই ফ্লাইট গতকাল দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ছাড়বে বলে উল্লেখ আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD