শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

জনি ডেপ-আম্বার হার্ডের ‘গৃহযুদ্ধের’ মামলা আসছে পর্দায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

মার্কিন অভিনেতা জনি ডেপ ও আম্বার হার্ডের ‘গৃহযুদ্ধের’ কথা সবার জানা। এবার অনলাইন মঞ্চে আসতে চলেছে তাদের কাহিনি। তথ্যচিত্রের নাম ‘আ ম্যারেজ অন ট্রায়াল : জনি ডেপ, আম্বার হার্ড অ্যান্ড ট্রুথ ইন দ্য এজ অব সোশ্যাল মিডিয়া’। এনবিসি নিউজ নাওয়ের পক্ষ থেকে সম্প্রচারিত হবে এ ছবি।

৩০ মিনিটের তথ্যচিত্রে মূলত কোনো কোনো দিক তুলে ধরা হচ্ছে? এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জনি ডেপ বনাম আম্বার হার্ডের গার্হস্থ্য কলহের মামলা দুটি আলাদা প্রতিক্রিয়া তুলে ধরেছে— এক দল আছে যারা বঞ্চিত হয়, আরেক দল না চাইতেই অনেক কিছু পেয়ে যায়।

সম্পর্ক ভেঙে গেছে ২০১৪ সালে। তার পর থেকে পরস্পরের বিরুদ্ধে লাগাতার মামলা ঠুকে দিয়েছেন সাবেক দম্পতি। হার মানার বদলে লড়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন আম্বার হার্ড। তবু লড়েছেন। বিশ্বজুড়ে সাড়া ফেলেছে দুই তারকার রেষারেষি। কিন্তু কেন? বিশ্লেষণ নিয়ে সামনে আসতে চলেছে এই তথ্যচিত্র। ভবিষ্যতে গৃহযুদ্ধ এড়াতে এ ধরনের বিজ্ঞানসম্মত কাজ দিশা দেখাতে পারে বলে মনে করছেন মনোবিদরাও।

জনি ডেপ, আম্বার হার্ডের ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক অতীতে হলিউডে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। সাবেক স্বামীর বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে গেছেন আম্বার। সেই সঙ্গে চর্চার কেন্দ্রে উঠে এসেছে ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD