বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দরজায় শিকল, ভেতরে মা ও দুই ছেলের অর্ধগলিত দেহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘরের শয়নকক্ষ থেকে তিনজনের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা ওই ঘরের গৃহকর্ত্রী এবং তার দুই ছেলে বলে জানা গেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো ওই গ্রামের সুলতান আলীর স্ত্রী রওশন আরা (৩৬) এবং তার ছেলে জিহাদ (১০) ও ফাহিম (৩)।

ওসি জানান, বাড়িটি অনেকটা ফাঁকা স্থানে। টিনের ঘরের দরজা বাইরে থেকে শিকল দেওয়া ছিল। নিহতদের এক স্বজন প্রথম ওই বাড়িতে গিয়ে শিকল খুলে ঘরের ভেতর তিনজনের মৃতদেহ পড়ে থাকে দেখেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে।

ওসি তাজমিলুর রহমান বলেন, ‘নিহতের স্বামী বহুবিবাহে জড়িত। কয়েক দিন আগে তিনি দ্বিতীয় স্ত্রীর মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন। তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নিহতদের লাশ উদ্ধারে সিআইডি ও পিবিআইয়ের দুটি টিম ঘটনাস্থলে রয়েছে। ’

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল ঘটনাস্থল থেকে বলেন, ‘নিহত রওশন আরা দুই ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকতেন। তার স্বামী আরেক স্ত্রীর সঙ্গে অন্যত্র বসবাস করেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কী কারণে তাদের হত্যা করেছে তা এখনো জানা যায়নি। আমরা তদন্ত করছি। ’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD