বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে গ্যাস সংকট চরমে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আগারগাঁও, মতিঝিল, মিরপুর, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকছে। কোন কোন জায়গায় গ্যাসেই থাকে না। এতে গ্যাসনির্ভর শিল্প, বাসাবাড়ির রান্না, যানবাহনের সিএনজি নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।

গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকায় চুলা জ্বলছে না। অনেকে মাটির চুলায় রান্না-বান্না করতে বাধ্য হচ্ছেন বলে ভুক্তভোগিরা অভিযোগ করেন।

জানা গেছে, রাজধানীর বেশি কিছু এলাকায় দিনের অধিকাংশ সময় থাকে না তিতাসের গ্যাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুলা জ্বালানোই কঠিন হয়ে পড়েছে এসব এলাকার বাসিন্দাদের। অনেকে বাধ্য হয়ে সিলিন্ডার কিনেছেন, কেউ ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। যাদের সামর্থ্য নেই তারা ফিরেছেন মাটির চুলায়।

রামপুরা এলাকার গৃহিনী মাহফুজা বেগম বলেন, গ্যাস সংকটে গত কয়েক সপ্তাহ ধরে বাসায় গ্যাসের সমস্যা হচ্ছে। কোন চুলা জ্বলছে না। হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন তারা। বাচ্চাদের খাবারও গরম করতে পারছেন না তারা। শীতের আগেই এত সমস্যা। শীত আসলে তো আরও বাড়বে।

শুধু তাই নয়, ভোগান্তির লাইন দীর্ঘ হয়েছে সিএনজি পাম্পেও। ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে যানবাহনে গ্যাস নিতে হচ্ছে। চাপ কম থাকায় পুরো গ্যাস পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বিপাকে ভাড়ায় চালিত যানবাহনের চালকরা।

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতির অস্থিরতার প্রভাব পড়েছে দেশেও। একে এলএনজি নির্ভরতার খেসারত হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

তারা বলছেন, বাংলাদেশে যে অনিয়ম, পৃথিবীর কোনো দেশে এতো উচ্চাহারে অনিয়ম হয় না। এই অনিয়মের বড় একটি অংশ চুরি। অবৈধ লাইন তৈরি করে গ্যাস নেওয়া যদি বন্ধ করা যেত তাহলে বড় আকারের গ্যাস সাশ্রয় হতো।

সহসাই পরিস্থিতির উন্নতি হওয়ার লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। তাই জ্বালানি ব্যবহারে মিতব্যায়ী না হলে, সংকট দীর্ঘায়িত হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD