বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিত, হল বন্ধ ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে হল বন্ধ করাসহ বেশকিছু জরুরি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে। হলে অবস্থানকারী ছাত্রদের ২ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ ছাড়া ছাত্রীদের ৩ অক্টোবর (সোমবার) সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর ১ অক্টোবর দুপুরে আচমকা মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটানোর ঘটনা ঘটে। এরপরই সদ্য সাবেক ছাত্রলীগ নেতারা কর্মীদের নিয়ে হল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে আসে। এতে ক্যাম্পাসজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD