বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রলারডুবি : মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

টেকনাফের শামলাপুরের স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে কয়েকজন লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। এ সময় দেখা যায় তাদের ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডকে সংবাদ দিলে তারা বোট নিয়ে উদ্ধার শুরু করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে সমুদ্রপথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ সময় কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। এজন্য গতরাতে তারা একটি ট্রলারে করে রওনা হয়। ট্রলারে কতজন ছিল, তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। তবে এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD