সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

তৃতীয় দফায় করোনা আক্রান্ত মেয়র আতিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শরীরে জ্বর থাকায় মেয়র আতিকুল ইসলাম সোমবার করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে তার হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।

রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিএনসিসি মেয়র। একই সঙ্গে সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, মেয়র মো. আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি আবারও দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD