সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পাথর ছুড়লেই সিসি ক্যামেরায় ধরা ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প পদত্যাগের আগে বিএনপিতে যোগ দিতে আসিফ-মাহফুজ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন : রাশেদ খান বাংলাদেশ-জাপান সম্পর্ক ১২৫ বছরের পাকিস্তানে নারীদের আর্থিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ মসজিদুল হারামে শ্রবণপ্রতিবন্ধী নারীদের জন্য বিশেষ কোরআন শিক্ষার ব্যবস্থা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা আজ সোমবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

বরিশালে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।

মৃত সুমাইয়া আক্তার বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে এবং উজিরপুরের বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলামের ভাগনি।

ওসি জিয়াউল আহসান জানান, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে সুমাইয়া। রোববার দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় সে। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD