বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৮৫৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ভর্তি ১৫ রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৫ জন ।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫২৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৪ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৫ হাজার ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৮ হাজার ৪৪৭ জন, ঢাকার বাইরে ৬ হাজার ৭৩৪ জন।

অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ২২ হাজার ২৪০ জন। এরমধ্যে ঢাকায় মোট ১৬ হাজার ৪৩৮ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫ হাজার ৮০২জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD