শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

অভিনেত্রী সোনালি চক্রবর্তী মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ সোনালি চক্রবর্তী মারা গেছেন। সোমবার (৩১ অক্টোবর) ভোর ৪টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী ওপার বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের গুণী অভিনেতা। স্ত্রীর মৃত্যু খবর জানিয়ে শংকর চক্রবর্তী তার ফেসবুকে লিখেন—‘ভরা থাক স্মৃতিসুধায়।’

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন সোনালি চক্রবর্তী। গত শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এক সময় ভেন্টিলেটর সাপোর্টে তাকে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেন সোনালি।

সম্প্রতি কাজে ফিরেছিলেন সোনালি চক্রবর্তী। সর্বশেষ ‘গাঁটছড়া’ ধারাবাহিক নাটকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যায় তাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD