শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

শেহতাজের মাকে বলেছি, আপনার মেয়েকে বিয়ে করবো : প্রীতম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

‘আমি শেহতাজ ও তাঁর মাকে একসঙ্গেই ডেকেছি। মুখোমুখি হয়ে বলেছি আপনার মেয়েকে বিয়ে করেবো। তার মা আপত্তি করেননি। আমাকে শুধু একটা তালিকা ধরিয়ে দিয়েছেন, যেখানে উল্লেখ আছে কখন কোন সময় কি কি করতে হবে।

আমি বলেছি ঠিক আছে। তারপর তো শেহতাজকে বিয়ে করেই ফেললাম। ’
বিয়ে পরবর্তী সময়ে একটি সংস্থার আয়োজনে নির্বাচিত কিছু শ্রোতা-ভক্তের মুখোমুখি হয়েছিলেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান। সেখানেই তিনি শেহতাজের সঙ্গে প্রেম ও বিয়ের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন।

প্রীতম বলেন, ‘শেহতাজের সঙ্গে আমি পাঁচ বছর ধরে আমি প্রেম করেছি। আমি তার সঙ্গে জাদুকরের সময় থেকেই ডেটিং করছি। আমি তার মা ও তাঁকে একসঙ্গে রেখে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি দুজনকে ডাকছি,আন্টিকে মানে এখন আমার আম্মা। তাঁকে বলছি, দেখেন আপনার মেয়েকে আমার ভালো লাগে। শেহতাজকে আমি বললাম, শেহতাজ তোমাকে আমার ভালো লাগে, তোমার সবকিছুই ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। ’

জাদুকরের গানের কথা উল্লেখ করে প্রীতম বলেন,‘শোনো জাদুকরের গানের কথা হলো মন নিয়ে আমি করি না খেলা। আমার পকেটে ৭০০ টাকা আছে, অতবেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আমার হৃদয় আছে। ’

মেয়েদের উদ্দেশে প্রীতম বলেন, ‘মেয়েরা তোমরা জানো কে ভালো কে খারাপ। যার পকেটে ৭০০ টাকা আছে, সে ওই টাকা দিয়েই তোমার সঙ্গে ডেটে যেতে চাচ্ছে। তোমার ওই সময় টাকা নয় হৃদয়কে সমর্থন করা দরকার- এটা তুমি জানো। ’

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রীতম হাসান বলেন, ‘শেহতাজ যখন আমার সঙ্গে প্রেম করে তখন আমি একদম নতুন। কেবল শুরু করেছি। ওই জাদুকর গানটা, অতটা ভিউও হয়নি। এখন পর্যন্ত ভিউ হয়নি তেমন। আমি তাঁর সঙ্গে সৎ ছিলাম বলেই সে আমার সঙ্গে সম্পর্ক রেখেছে। একটা ভালো পার্টনারের সঙ্গে সততা সবচেয়ে বেশি জরুরি। ’

গত শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে শেহতাজ মুনিরা হাশেম ও প্রীতম হাসানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD