সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মুসা ও হালিম গ্রুপের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারী ও পুরুষসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, মুসা গ্রুপের ইব্রাহিম মোল্লা (৬০), রাসেল (৩৬), আসাদ (৪৫), মজিরন (৫০), সাইফুল (৩৫), দীন আমিন (৪০), রাউজ (১৯), হালিম গ্রুপের আব্দুর রাজ্জাক শেখ (৪২), নুর মোহাম্মদ (৩৮), রওশন আলী (৩৬), ফারুক হোসনে (৩২), ইউসুফ আলী (৩০), আব্দুল হালিম ব্যাপারী (৩৫), আনছার মোল্লা (৪২), ইয়াকুব আলী (২৬), শুকুর মোল্লা (৩৪)।
আহতদের শাহজাদপুর, এনায়েতপুর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- ইব্রাহিম মোল্লা (৬০), ফালাবিদ্ধ নূর মোহাম্মদ ও রাউজক। তাদেরকে শাহজাদপুর ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মজিরনকে (৫০)এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শংকাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।