শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

মিম তোর অতি মাখামাখি আমার সংসারে ঝামেলা করছে : পরীমনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

মিমের সঙ্গে রাজের অতি মাখামাখি পরীমণির সংসারে ঝামেলার কারণ বলে জানালেন অভিনেত্রী। পরীমনি বলেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা,আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। ’

ব্যবসায়িক ছুতোয় দুজনের আলাপচলে রাতভর- যা পরীমনির সংসারের দ্বন্দ্বের অন্যতম কারণ বলে অভিযোগ। এ প্রসঙ্গে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের।

এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো। ’

বৃহস্পতিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন পরীমনি। এই পোস্টে মিমের সঙ্গে পরীমনির সাম্প্রতিক সময়ের সম্পর্ক যে ভালো ছিল তা অনুমান করা যায়।

মিমের অভিযোগের প্রেক্ষিতে প্রথমেই পরীমনি বলেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো?’

পরীমনি নিজেও চেয়েছেন দুজন জুটিবদ্ধ হয়ে কাজ করতে। এমনটাই জানিয়ে বলেন, ‘যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। ’

সাম্প্রতিক সময়ের একটি বিষয় টেনে পরীমনি বলেন,‘এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাই কে বললাম রাজ আর মিম কে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই। ’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD