বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আজ সকাল থেকে মাদারীপুর-ফরিদপুর রুটে পরিবহন ধর্মঘট শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে মাদারীপুর থেকে সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে মাদারীপুর থেকে ফরিদপুরগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতেই তাদের এ পরিবহন ধর্মঘট।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে মাদারীপুর-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকবে আগামী শনিবার (১২ নভেম্বর) পর্যন্ত। এ দুই দিন মাদারীপুর থেকে ফরিদপুরে কোনো পরিবহন প্রবেশ করতে না দেওয়ার কারণেও মাদারীপুর-ফরিদপুর রুটে বাস চলছে না। তবে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাস বন্ধ থাকায় যাত্রীরা জরুরি প্রয়োজনে বাড়তি টাকা খরচ করে মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরে যাচ্ছেন।
জালাল মুন্সি নামের এক ব্যক্তি বলেন, আমার এক আত্মীয় অনেক অসুস্থ থাকায় তাকে জরুরিভাবে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। অ্যাম্বুল্যান্সে জায়গা কম থাকায় আমি যেতে পারিনি। ভেবেছি বাসে করে যাব। কিন্তু আজ ও আগামীকাল ফরিদপুরে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় এখন অন্য উপায়ে যেতে হবে।

মাদারীপুর থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী দেখতে যাওয়া কিশর পোদ্দার বলেন, আমার ভাগিনা মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে ফরিদপুর মেডিক্যালে ভর্তি আছে। তাকে দেখতে যেতে হবে। এদিকে বাস বন্ধ, তাই যেতে সমস্যা হচ্ছে। আমি এখন অন্য উপায়ে ভেঙে ভেঙে ফরিদপুর যাচ্ছি।

এদিকে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ফরিদপুরে বিএনপির সমাবেশ নষ্ট করার জন্য সরকারি দলের লোকজন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু আমাদের নেতাকর্মী ও জনগণকে কোনোভাবেই ফরিদপুরে যাওয়া আটকাতে পারবে না। আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সঠিক সময়ে গিয়ে ফরিদপুরের সমাবেশ সফল করব।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, আমরা বিএনপির সমাবেশ বানচাল করার উদ্দেশ্য নিয়ে বাস চলাচল বন্ধ করিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতেই এ ধর্মঘট। মাদারীপুর থেকে ফরিদপুরে দুই দিন কোনো বাস ছেড়ে যাবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD