বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ভর্তি ১৫ রোগী

সারাদে‌শে গত এক দিনে ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে মারা গে‌ছেন ৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২০২ জনের।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হ‌য়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হ‌য়ে‌ছেন ৮৫৯ জন। এই নি‌য়ে সারা দে‌শে ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫২৯ জনে।

শনিবার (১২ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৮৫৯ জনের ম‌ধ্যে ঢাকার বাসিন্দা হ‌চ্ছেন ৪২৬ জন। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৮৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৩০৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ‌মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৮ হাজার ৫২৯ জন। যা‌দের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ১৩৮ জন।

প্রসঙ্গত, এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এবছর এখন পর্যন্ত মারা গেছেন ২০২ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, বছরের দেড় মাস বাকি থাকতেই ২০১৯ সালের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এবার ছাড়িয়ে গেছে। তবে, আক্রান্তের সংখ্যা ২০১৯ সালের তুলনায় কম। ওই বছর আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। আর এবছর ৪৮ হাজার ৫২৯ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD