সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সৈকতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ফটোগ্রাফারকে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসূফ নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একই এলাকার বাবুলের ছেলে সোহেল (২৫) নামের একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত ইউসূফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় সৈকতের ফটোগ্রাফার ছিলেন।

নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ভাই ইউসুফের সঙ্গে একই এলাকার সোহেলের তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে রোববার বিকালে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে ঘেরাও করে রাখলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরও পুলিশ তাকে নিয়ে থানায় এসেছে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখনো লিখিত অভিযোগ আসেনি। এজাহার পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD