বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই যানের সংঘর্ষে ঝরল তিন মাছ ব্যবসায়ীর প্রাণ, আহত ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন পিকআপের চালক, সহকারীসহ ১০ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মির্জাপুরের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার ধনঞ্জয় দাশের ছেলে সানন্দ দাশ (৫৫), নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াগুদা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) ও কালাম মিয়ার ছেলে মো. কামাল (৩৫)।

তারা সবাই পেশায় মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন পিকআপচালক আব্দুল জলিল (৫৫), তার সহকারী মো. মাহমুদ আলী (৩৩), একই উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার মাছ ব্যবসায়ী কেশব দাশ (২৫) ও সবুজ মিয়া (৩৩)। আহত অন্যদের পরিচয় জানা যায়নি। তারা সবাই কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় চাকা ফেটে যাওয়ায় বিআরটিসির একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ওই বাসটিকে পাশ কাটিয়ে যাচ্ছিল। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ছেড়ে আসা মাছভর্তি একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী সানন্দ ও রেনুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নরসিংদীতে আরেক মাছ ব্যবসায়ী কামাল মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপের চালক, সহকারী, মাছ ব্যবসায়ীসহ ১০ জন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নীলকুঠি এলাকার ব্যবসায়ী কালাম মিয়া জানান, রাতে বিকট শব্দে ঘুম ভাঙে। পরে বাইরে বেরিয়ে দেখি একটি বাস ও পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ সময় ছিটকে পড়ে পিকআপের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পিকআপের ভেতর আটকে থাকা চালক, সহকারীসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

কালীকচ্ছ ইউপি সদস্য মো. সাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কালীকচ্ছ ইউনিয়নের দুজন ও নোয়াগাঁও ইউনিয়নের কালাম নামের একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। নিহত তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD