সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ঠিকানাবিহীন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নেত্রকোনার বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন তালুকদারের বাড়ীর আঙ্গিনার কাঁঠাল গাছে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

আজ বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির আঙ্গিনায় লাশটিকে গাছে ঝুলতে দেখে মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ৪/৫ মাস আগে এই ঠিকানা বিহীন মহিলার থাকা খাওয়ার জায়গা না থাকায়, আমার বাড়ীতে গৃহকর্মীর কাজ দেওয়া হয়। আজ ভোর বেলায় বাড়ির আঙ্গিনার কাঁঠাল গাছে তার মরদেহ দেখতে পেয়ে আমি পুলিশকে খবর দেই।

এ ব্যাপারে সদর সার্কেল মোরশেদা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সমলা নামের ঠিকানা বিহীন গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD