শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমিককে শেষবার দেখতে হাসপাতালে রিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে রোববার (১৪ জুন) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। এরপর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ড. আর.এন কুপার মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে।

সোমবার (১৫ জুন) দুপুরে ভালোবাসার মানুষটিকে শেষবার দেখতে হাসপাতালে গিয়েছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। যেখানে হাসপাতালের সামনে দেখা গেছে রিয়া চক্রবর্তীকে।

সুশান্ত-রিয়া একসঙ্গে ঘোরাঘুরি, ডিনার ডেট, অবকাশযাপন এবং লিভ-ইন ‍রিলেশনে থাকলেও নিজেদের প্রেমের কথা কখনও স্বীকার করেননি।

এদিকে, সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে মুম্বাই পুলিশ। যেখানে বলিউডের এই অভিনেতা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে।

সুশান্তের শেষকৃত্যের জন্য মুম্বাই পৌঁছেছেন তার বাবা ও পরিবারের সদস্যরা। সুবারবান ভিলে পার্লের পবন হংস শ্মশানে হবে তার শেষকৃত্য।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD