শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে সুখের সংসার ছিল মিথিলার। এক দশকেরও বেশি সময় এক ছাদের নিচে কাটিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

এর পর মিথিলা ভারতের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এর পর থেকে দুদেশের নাটক-চলচ্চিত্রেই কাজ করছেন মিথিলা।

সম্প্রতি প্রিয়দর্শিনী মিথিলার সংসারে আবারও ভাঙনের গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে— সৃজিতের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না এ অভিনেত্রীর।

দুজনের বিচ্ছেদ গুঞ্জন উসকে দিয়েছে তারকা দম্পতির একটি হেয়ালি ভরা পোস্ট। অনেকের মনেই প্রশ্ন— তবে কি ঘর ভাঙছে মিথিলা-সৃজিতের?

সম্প্রতি টালিউডের চেয়ে বলিউডেই বেশি সময় কাটাচ্ছেন সৃজিত। অন্যদিকে মিথিলাও ব্যস্ত নিজের কাজ ও পড়ালেখা নিয়ে। কখনো বাংলাদেশ তো কখনো আফ্রিকা— ছুটে বেড়াচ্ছেন তিনি।

এর মধ্যেই রটে যায় দুই বছর যেতে না যেতেই নাকি বিচ্ছেদ হচ্ছে দুজনের। এই প্রসঙ্গে মুখ খুলেছেন মিথিলা।
এই নায়িকা জানান ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনো ধারণাই নেই আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল’।

মিথিলা যোগ করেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটি নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে। আমরা তো তেমন কিছুই লিখিনি’।

একজনের এসব গুজব রটানো অনৈতিক বলে মনে করেন মিথিলা। ‘আমার কাছে এ বিষয়টি খুব অনৈতিক। আমাদের একটা মেয়ে আছে। সে বড় হচ্ছে। ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল, যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকে পড়েছিলাম।’

সেলিব্রিটিদের জীবন নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সমালোচকদের সবসময় আগ্রহ থাকে এমনটি মানেন সৃজিতপত্নী। ‘আমি জানি সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে। তবে এখন বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। দিনের শেষে একজন নারীর মানহানি হচ্ছে। এটি ঠিক নয়’।

সম্প্রতি মেয়ে আইরাকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন মিথিলা। সেখান থেকে কলকাতায় ফিরেছেন। সেখান থেকেই গত শনিবার ইনস্টাগ্রামে ছবি দিয়ে মিথিলা একটি রহস্যজনক পোস্ট করেন। সৃজিতপত্নী লিখেছিলেন— ‘কীভাবে জানো তুমি যে প্রেম সত্যি? কীভাবে জানো এই প্রেম ন্যায্য? উত্তর পেতে কতদূর যেতে পারবে তুমি জানার আগে যে সেটি সেখানে নেই?’

একই দিনে কেরালায় শুটিংয়ে ব্যস্ত সৃজিত জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে পোস্ট করেছেন। সঙ্গে বেশ মন উদাস করে দেওয়া একটা ছবি। পোস্টে তিনি লেখেন— ‘সেখানে রাগের দরকার নেই, সেখানে দোষারোপের প্রয়োজন নেই। সেখানে কিছু প্রমাণ করার নেই। সব একই আছে। শুধু একটা গাছ একাকী দাঁড়িয়ে আছে সৈকতে। সমুদ্রের ধারঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে।’

দুজনের দুটি পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। যেটি তাদের বিচ্ছেদ পর্যন্ত গিয়ে গড়ায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD