বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

গোপালগঞ্জে সড়কের পাশে থেমে থাকা বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

বৃহস্প‌তিবার (১৭ নভেম্বর) রাত ১১টায় ঢাকা-খুলনা মহাসড়‌কের‌ গোপালগ‌ঞ্জ সদর উপ‌জেলার গোপীনাথপু‌র উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। প্রায় ৪ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে ক্রেন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রাস্তা থেকে সরানোর পর রাত পৌনে ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার (১৮ নভেম্বর) সকালে কা‌শিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে থানার ইনচার্জ আবু নাঈম মো. তোফা‌জ্জেল হক জানান, রাতে ঢাকা থে‌কে ইমাদ প‌রিবহনের এক‌টি বাস যাত্রী নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে গোপীনাথপু‌র উত্তরপাড়া এলাকায় থেমে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এ‌তে বাসের সাম‌নের অংশ দুমড়ে-মুচড়ে গি‌য়ে ঘটনাস্থ‌লে তিন যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

তিনি আরও জানান, পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয্যাবি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছেন। হতাহত‌দের প‌রিচয় এখনও জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD