শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

কাজলের প্রথম ক্রাশ ছিলেন অক্ষয়!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

অভিনয়ের বাইরে বলিউড তারকাদের নিয়ে অনেক গুঞ্জন প্রচার হয়। সিনেমা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিয়ে অনেক গোপন তথ্য প্রকাশ হয়। এসব তথ্য হয় সংশ্লিষ্ট তারকা নিজেই করেন, কিংবা তার কাছের কেউ। সম্প্রতি অভিনেত্রী কাজলকে নিয়ে এমনই একটি গোপন তথ্য প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু করন জোহর।

সবাই জানেন অজয় দেবগন এবং কাজলের প্রেম ও সংসারের বিষয়। তবে অজয় দেবগনের সঙ্গে সম্পর্কের আগে কাজল বলিউডের আরেক নায়কের প্রেমে পড়েন! সম্প্রতি একটি অনুষ্ঠানে আসেন করন জোহর ও কাজল দেবগন।

সেখানে উপস্থাপক প্রশ্ন করেন, ‘অজয় ছাড়া কাজলের ক্রাশ আর কে ছিল? তখন করন জোহর বলিউড খিলাড়িখ্যাত অক্ষয় কুমারের নাম নেন। করন জানান, ‘হ্যান্না ইন মুম্বাই’ সিনেমার প্রিমিয়ারে প্রথম বন্ধুত্ব হয় করন জোহর ও কাজলের। আর এর পেছনে ছিল অক্ষয়ের হাত। সে সময় কাজল ক্রাশ খেয়েছেন অক্ষয় কুমারের ওপর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD