শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

১০ বার হার্টঅ্যাটাকের পর না ফেরার দেশে ঐন্দ্রিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

দীর্ঘ লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রোববার দুপুর ১২টা ৫৯ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে তিনি ১০ বার হার্টঅ্যাটাক করেন। ১ নভেম্বরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় চলে যান। তাকে ভেন্টিলেশনে রাখা হয়; কিন্তু আর জ্ঞান ফেরেনি তার। হাসপাতালে মৃত্যু হয় অভিনেত্রীর।

রোববার সকালে অভিনেত্রীর বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর পর থেকে পরিস্থিতি জটিল হতে থাকে। এ সময় তার বাবা-মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য হাসপাতালে ছিলেন।

রোববার সকালে ঐন্দ্রিলার মা জানান, মেয়েটা মোটেও ভালো নেই। হাসপাতালে ভর্তি হওয়ার পর, ঐন্দ্রিলার লড়াই যত দিন যাচ্ছে, ততই কঠিন হয়ে উঠেছে।

গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদযন্ত্র বারবার থেমে যাচ্ছিল। শনিবার রাত থেকে তার হৃদযন্ত্রে সমস্যা শুরু হয় বলে জানায় হাসপাতাল সূত্র। এ ধাক্কা সামলাতে পারেননি ঐন্দ্রিলা।

অতীতে দুবার ক্যানসার ধরা পড়ার পরও ঐন্দ্রিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। ২০১৫ সালে একাদশ শ্রেণিতে পড়ার সময় তিনি প্রথমবারের মতো ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার তার অস্থিমজ্জায় আক্রমণ করেছিল।

২০২১ সালে ফুসফুসে টিউমার হয় তার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি তার অভিনয়ের কাজ অব্যাহত রেখেছিলেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD