শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা আক্রান্ত আফ্রিদির ধন্যবাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

মানবতার ডাকে সাড়া দিয়ে পাশে ছিলেন ভক্তদের। কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল সবকিছু! শহীদ আফ্রিদি এখন গৃহবন্ধী। করোনাভাইরাস আক্রান্ত পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। নিজের নামে ফাউন্ডেশনের মাধ্যমে করোনার এই দুঃসময়ে আছেন আর্ত মানুষের পাশে।

কিন্তু গত শনিবার আফ্রিদি নিজেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তারপর থেকেই ভক্ত-সমর্থক ও ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা সহমর্মিতা জানাচ্ছেন পাকিস্তানের এ অলরাউন্ডারকে। যেখানে আছেন মুশফিকুর রহিম, ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীর, পাকিস্তানের প্রধান নির্বাচক কোচ মিসবাহ-উল-হকসহ অনেকেই।

সবার এমন ভালবাসায় আপ্লুত আফ্রিদি। এবার তাদের ধন্যবাদ জানালেন তিনি।

টুইটারে আফ্রিদি লিখলেন, ‘আমার জন্য যারা দোয়া করছেন আর হৃদয় ছুঁয়ে যাওয়া সব মেসেজ পাঠাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এ বার্তা। সবাইকে ধন্যবাদ। দয়া করে নিরাপদ থাকুন আর কঠিন এই সময়ে অসহায়দের সাহায্য করুন।’

নিজে আক্রান্ত হলেও বন্ধ নেই আফ্রিদি ফাউন্ডেশনের কাজ। টুইটারে সেই খবরটাও জানালেন তিনি। লিখেছেন, ‘আমাদের শহিদ আফ্রিদি ফাউন্ডেশন টিম কাজ করে যাচ্ছে দেখে সত্যিই গর্ব হচ্ছে।’

সুস্থ হয়ে ফের নিজেও এই লড়াইয়ে নেমে পড়তে চান আফ্রিদি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD