শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঐন্দ্রিলার মৃত্যুতে বড় বোনের আবেগঘন স্ট্যাটাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছর বয়সেই নিভে গেছে তার জীবনপ্রদীপ। ইতোমধ্যে কেটে গেছে তিনদিন। প্রতিটি মুহূর্তে তার সব স্মৃতি পীড়া দিচ্ছে স্বজনদের। বোনকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বড় বোন ঐশ্বর্য শর্মা।

ঐন্দ্রিলার উদ্দেশে তিনি লিখেছেন, অনেকদিন তো হলো, এবার তাড়াতাড়ি চলে আই বুনু (বোন)। তুই (ঐন্দ্রিলা) ছাড়া আমি যে পঙ্গু। কে আমাকে সাজিয়ে দেবে বলতো? কে আমার ছবি তুলে দেবে? কে না বলা মনের কথাগুলো আমার মুখ দেখে বুঝে যাবে? কে আলাদিনের আশ্চর্য্য প্রদীপের মতো আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে? কার সঙ্গে আমি ঘুরতে যাবো? কার সঙ্গে পার্টি করবো? কার সঙ্গে আমি সারারাত জেগে সিনেমা দেখবো, গল্প করবো? কে আমাকে সঠিক পরামর্শ দেবে? আমাদের এখনো কত প্ল্যান বাকি আছে বলতো? কে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে? কে আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়বে, আমাকে আগলে রাখবে?

ঐশ্বর্য আরও লেখেন, আমার যে তুই ছাড়া আর কোনো বেস্ট ফ্রেন্ড নেই। তুই যে আমার জীবনীশক্তি। এই ২৪ বছরে আমি যে নিজে থেকে কিছুই করতে শিখিনি বুনু। আমি জানি তুই সাবলম্বী, কিন্তু তোর দিদিভাই যে তোকে ছাড়া খুব অসহায়। তাড়াতাড়ি আমার কাছে চলে আয় বুনু। অপেক্ষায় রইলাম।

প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অভিনয়ে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। তবে বিধি বাম। গত ১ নভেম্বর রাতে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তারদের শত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। গত ২০ নভেম্বর দুপুর ১টায় পৃথিবী ভ্রমণ শেষ করেন ঐন্দ্রিলা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD