বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফ্লাইট পরিচালনা শুরু করল এয়ার এ্যাস্ট্রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করল দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার এ্যাস্ট্রা’। আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এয়ার এ্যাস্ট্রার প্রথম ফ্লাইট 2A 441 সকাল ০৮:০০ ঘটিকায় শতভাগ যাত্রী নিয়ে কক্সবাজার এর উদ্দেশ্যে ছেড়ে যায়।

আজ থেকে প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ২ টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। ঢাকা থেকে কক্সবাজার এর ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৮০০ টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম এর ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৬৯৫ টাকা।

এয়ার এ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। ২০২৩ সালের মধ্যে এয়ার এ্যাস্ট্রা’র এয়ারক্রাফট এর বহর ১০ টিতে উন্নিত হবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD