বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছিনতাই হওয়া জঙ্গিদের মোটা অঙ্কের টাকা দেয় মেহেদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই মামলার আসামি মেহেদি হাসান অমি ওরফে রাফিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সংস্থাটি জানিয়েছে, চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

জঙ্গি ছিনিয়ে নেওয়ার সময় রাফি মোটা অঙ্কের টাকা এনেছিলেন। এই টাকা ছিনিয়ে নেওয়া জঙ্গিদের হাতে তুলে দেন তিনি। যাতে করে জঙ্গিরা এই টাকা দিয়ে তাদের পরবর্তী কার্যক্রম চালাতে পারেন।

তিনি বলেন, জঙ্গিদের ছিনিয়ে নিতে আগে থেকেই পরিকল্পনা করেছিলেন রাফি। তাই ঘটনার দিন মোটা অঙ্কের টাকা নিয়ে আদালতে আসেন রাফি। ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিদের হাতে সেই টাকা তুলে দেওয়া হয় বলে জানান মো. আসাদুজ্জামান।

এর আগে গেল রোববার মোটরসাইকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গি সদস্যরা । এসময় হাতকড়া পরা দুই জঙ্গি তাদের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যকে মারধরও করে । পলাতক দুই জঙ্গিকে ধরতে রেড এলার্ট জারিসহ ২০ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করে সরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD