শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বুবলীকে নাকফুল উপহার, শাকিব বললেন ‘প্রশ্নই আসে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

চিত্রনায়িকা শবনম বুবলী জন্মদিন উপলক্ষ্যে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন। এমন একটি সংবাদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন শবনম বুবলী। কিন্তু শাকিব খান ২৪ নভেম্বর ‘প্রথম আলো’য় প্রকাশিত এক সংবাদে ‘কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে (বুবলীকে) উপহার দিইনি’ বলে মন্তব্য করেছেন।

শাকিবের এমন মন্তব্যে ডায়মন্ডের নাকফুলের বিষয়টি ‘অপু-বুবলীর স্নায়ুযুদ্ধে ঘি ঢালবে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। কেননা এ নিয়ে ইতোমধ্যেই উল্লেখিত দুই নায়িকার পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাস সংবাদপত্রের শিরোনাম হয়েছে।

সম্প্রতি জন্মদিন উপলক্ষ্যে বুবলী তার ফেসবুক পোস্টে শেহজাদ খান বীরের বাবার (শাকিব খান) কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা জানান। স্বাভাবিকভাবেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করেন এর মধ্য দিয়ে হয়তো বুবলী-শাকিব খানের সম্পর্কের টানাপোড়েন শেষ হতে চলেছে।

বুবলী ফেসবুকে দেওয়া সেই পোস্টে জানান, গত সপ্তাহে উপহার দিয়েছেন শাকিব খান। তবে উপহারটি কী, তা আগে জানতেন না তিনি। খোলার পর যখন হীরের নাকফুল দেখেন, তখন চোখে পানি এসেছিল তার। সেটি হাতে নিয়ে আবেগপ্রবণও হয়েছিলেন। এমনকি এ উপহারকে অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করেছিলেন এই নায়িকা।

এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু সেই স্ট্যাটাস যখন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের দৃষ্টিগোচর হয় তখন তিনি তা নিজের টাইম লাইনে শেয়ার করে ক্যাপশনে লেখেন— ‘কী যে মজা’। এবং এর আগে জুড়ে দেন দশটি হাসির ইমোজি।

অর্থাৎ বিষয়টিতে যে কোথাও ফাঁক রয়েছে ইঙ্গিতে অপু সেকথা কারো নাম উল্লেখ না করে জানিয়ে দেন। এরপর এ নিয়ে বুবলীও পাল্টা স্ট্যাটাস দেন। আর তাতেই বিষয়টি আলোচনায় উঠে আসে। সেই আলোচনা নিয়ে এবার মুখ খুললেন শাকিব খান। তিনি একটি গণমাধ্যমে বলেন, ‘সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে (বুবলীকে) উপহার দিইনি।’

‘সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’ যোগ করেন ঢালিউডের এই সুপার স্টার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD