শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জরুরি সংবাদ সম্মেলনে আসছেন বুবলী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকার উত্তরায় তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বুবলী বলেন, “আজ আমি মিডিয়ায় শাকিব খানের সম্পর্কে বলব। আমি বুঝি না তিনি কেন আমাদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলে আসছিলেন।”

বুবলী আরও বলেন, “বিয়ের সময় তিনি আমার থেকে অনেক কথা গোপন করেছেন। আগের বিয়ের বিষয়ে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছেন। আমি আসলেই জানি না তিনি কেন বা কাকে খুশি করতে এসব করছেন। তাই আমি এ বিষয়ে সবার সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে চাই।”

প্রসঙ্গত, ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

এ বছরের ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা উভয়ই জানান, তাদের দুই বছরের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD