চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলীনা ইসলাম আয়াত হত্যা মামলায় গ্রেফতার আসামি আবীর আলীর মা-বাবার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন-আবির মিয়ার বাবা আজহারুল ইসলাম ও মা আলো বেগম।
এর আগে সোমবার নগরের ইপিজেড এলাকা থেকে আবিরের মা-বাবা ও এক বোনকে আটক করা হয়। মঙ্গলবার এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।