বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহীতে এবার অটোরিকশা-থ্রিহুইলার ধর্মঘটের ডাক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে বাস ধর্মঘটের পর এবার মহাসড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও থ্রিহুইলার যানের ধর্মঘট ডেকেছে জেলা মিশুক, সিএনজি মালিক সমিতি।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় তারা। সব সড়কে অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্ট্রেশনের দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।

সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আমাদের বৈঠক হয়েছে।

সেখানে দুই দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কসহ কোনো রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও থ্রিহুইলার না চালানোর সিদ্ধান্ত হয়েছে।
তাঁদের দাবি দুটি হলো মহাসড়কে অবাধে চলাচল এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

এদিকে বিএনপি নেতাদের দাবি, রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে প্রশাসনের চাপেই নতুন করে সিএনজি ও থ্রিহুইলার সমিতি এ ধর্মঘট ডেকেছে। বাস ধর্মঘটের কারণে এমন ছোট ছোট যানবাহনে করে আসছিলেন নেতাকর্মীরা। আর সেই কারণে সিএনজিচালিত অটোরিকশা ও থ্রিহুইলার ধর্মঘট ডাকা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD