শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মারা গেছেন হলিউড অভিনেতা ক্লিফ এমিচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

হলিউড অভিনেতা ক্লিফ এমিচ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পেডে, থান্ডারবোল্ট এন্ড লাইটফুট, হ্যালোইন-২ এর মতো চলচ্চিত্র এবং লিটল হাউজ অন দ্য প্রেইরি’র মতো সিরিজে অভিনয় করেছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসের ভ্যালিতে নিজ গ্রামের বাড়িতে এমমিচ মারা যান।

ফুসফুসের ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই করছিলেন অভিনেতা। তাঁর প্রতিনিধি স্টিভ স্টিভেন্স হলিউড রিপোর্টারকে তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
এমমিচ ১৯৭৩ সালে চলচ্চিত্রে অভিনয় করে সুখ্যাতি অর্জন করেন। এরপর ১৯৭৪ সালে মাইকেল সিমিনোর ‘থান্ডারবোল্ট এন্ড লাইটফুট’-এ অভিনয় করে আরো পরিচিতি লাভ করেন তিনি। ১৯৮১ সালে ‘হ্যালোইন ২’তে তিনি নিরাপত্তারক্ষীর ভূমিকায় অভিনয় করেন।

এনবিসি’র ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’-এর পঞ্চম সিজনে এমমিচ একজন অতিরিক্ত ওজনের, লাজুক এবং বিব্রত মধ্যবয়সী চরিত্রে অভিনয় করেন। লেখক মাইকেল ল্যান্ডন এমিচকে মাথায় রেখেই এটি লিখেছিলেন এবং এটি অভিনেতার প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটি ছিল।

ক্লিফোর্ড জোসেফ এমমিচ ১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর সিনসিনাটিতে জন্মগ্রহণ করেন এবং লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠেন। তাঁর বাবা ক্লিফোর্ডও হলিউডের নামিদামি ব্যক্তিদের কাছে বিদেশী গাড়ি বিক্রি করতেন যাদের মধ্যে গ্যারি কুপার, ক্লার্ক গেবল এবং ওজি নেলসনও ছিল। ছোটবেলা থেকেই হলিউডের প্রতি ঝোঁক ছিল এমমিচের। চলচ্চিত্রে অভিনয়ের আগে থিয়েটারেও পারফর্ম করেছেন তিনি। অভিনয় জীবনে দ্য ইনক্রেডিবল হাল্ক, স্ট্রাইক ফোর্স, চিপস, ট্র্যাপার জন, এমডি, নাইট রাইডার, নাইট কোর্ট, সাইমন অ্যান্ড সাইমন, পেডে, থান্ডারবোল্ট এন্ড লাইটফুট, হ্যালোইন-২ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সূত্র : দ্য হলিউড রিপোর্টার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD