বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চালানো বিশেষ অভিযানে এ পর্যন্ত ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১ ডিসেম্বর থেকে রোববার (৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর আবাসিক হোটেল ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

তবে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সার্বিক নিরাপত্তা বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি আমাদের নিয়মিত ডিউটির অংশ।

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ করণীয় সবকিছু করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD