শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

৮ বছর পর ফিরছেন বিন্দু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৬ সালে বিনোদন মিডিয়ায় পা রাখেন আফসান আরা বিন্দু। এরপর নাম লেখান অভিনয়ে।

বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘এই তো প্রেম’ নামে কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন। এরপর ২০১৪ সালে হঠাৎ করেই মিডিয়া থেকে সরে যান।

এ সময়ে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। আবার সেটির বিচ্ছেদও হয়েছে। তবে গত আট বছর ধরে আর ক্যামেরার সামনে দাঁড়ান এ অভিনেত্রী।

অবশেষে সিনেমা দিয়েই ফিরছেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের একটি ওয়েবফিল্মে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বিন্দু।

সঙ্গে নায়ক হিসাবে পাচ্ছেন আরেফিন শুভকে। এটি একটি রোমান্টিক গল্পের সিনেমা। তবে নাম এখনো ঠিক হয়নি।

আগামী বছর ভালোবাসা দিবসে একটি ওটিটি প্ল্যাটফরমে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। কিছুদিনের মধ্যেই শুরু হবে এর শুটিং।

দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিন্দু বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারব ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD