শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘চিয়ার্স’ অভিনেত্রী কার্স্টি অ্যালি মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

মার্কিন অভিনেত্রী কার্স্টি অ্যালি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

পারিবারিক বিবৃতি অনুসারে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। বিবৃতিতে তার সন্তানেরা লিখেছেন, “আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মমতাময়ী মা মারা গেছেন।

তিনি পর্দায় যতটা আইকনিক ছিলেন, বাস্তবেও অসাধারন একজন মা ও দাদী ছিলেন। ”

১৯৮০ এবং ৯০ এর দশকে কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি সর্বাধিক পরিচিত। অভিনেতা টেড ড্যানসনের বিপরীতে রেবেকা হাওয়ে চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জনপ্রিয়তার শীর্ষ থাকা শো’তে যোগদানের পর তিনি ১৪৭ টি পর্বে অভিনয় করেন এবং ১৯৯৩ সাল পর্যন্ত শো’টির শেষ পর্যন্ত ছিলেন। জনপ্রিয় সিরিজটিতে পাব ম্যানেজার হিসেবে অভিনয় করে এমি পুরস্কার জিতে নেন অভিনেত্রী।

এছাড়া ‘স্টার ট্রেক ২: দ্য রাথ অফ খান’, ‘ড্রপ ডেড গর্জিয়াস’ এন্ড ‘দ্য লুক হু’স টকিং’ সিরিজেও অভিনয় করেছেন অ্যালি। ১৯৯৩ ‘ডেভিডস মাদার’ নামে একটি টিভি চলচ্চিত্রের জন্য তিনি সেরা প্রধান অভিনেত্রী হিসেবে দ্বিতীয় এমি জিতেছিলেন।

সূত্র : বিবিসি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD