শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আপিল বিভাগে নতুন ৩ বিচারপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিন বিচারপতি হলেন— মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারপতিকে তাদের শপথগ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করিয়াছেন। এ নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।

সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পড়াবেন।

দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে বর্তমানে ছয় বিচারপতি রয়েছেন, যাদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে ছুটিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD