সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির (৫৫) নামের এক একজন নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ছিলাধরচর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে ছেলে নাঈম ফকির (১৭)। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD