সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ঢাকায় শুটার গান ও গুলিসহ গ্রেফতার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

রাজধানীর লালবাগ থানা এলাকার ইডেন কলেজের সামনে থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে আজিমপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা। গ্রেফতার ব্যক্তির নাম সবুজ।

গ্রেফতারের সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে আজিমপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইডেন কলেজের সামনে এক ব্যক্তি ওয়ান শুটার গান নিয়ে অবস্থান করছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শুটার গান ও গুলিসহ হাতেনাতে সবুজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে লালবাগ থানা ছাড়াও রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD