বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফের ঘন কুয়াশা পড়ায় বুধবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই নৌপথে সকল ফেরি চলাচল বন্ধ ছিল।

দেখা গেছে, এ সময় দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী কয়েকশ বিভিন্ন গাড়ি। তিন কিলোমিটার ওই নৌপথ পাড়ি দিতে এসে দীর্ঘ সময় ঘাটে আটকে থাকায় বিভিন্ন গাড়ির চালকসহ হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হন।

এ নিয়ে গত চার দিনে ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পৌনে ১৯ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকল।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবছর শীতে ঘন কুয়াশা পড়ে। কিস্তু কুয়াশার মধ্যে নৌপথে ফেরি চলাচল সচল রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই কুয়াশাকালীন নৌদুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD